বলিউডের হট কাপল মালাইকা অরোরা ও অর্জুন কপুর। সপ্তাহ খানেক ধরে বলিউড সরগরম একটা গুঞ্জনে। মালাইকা অরোরা ও অর্জুন কপূরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। শুধু তাই-ই নয়, খবর মেলে, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই নাকি সমাজমাধ্যমের প্রভাবী কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কপূরের পুত্র। এই সব কানাঘুষোর মাঝেই অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় আনফলো করে দেন মালাইকা। তাতেই সম্পর্কের সমীকরণ নিয়ে আরও বাড়তে থাকে সন্দেহ। খবর আনন্দবাজার।

গত সপ্তাহান্তে বিচ্ছেদের সেই জল্পনাতেই জল ঢালেন মালাইকা ও অর্জুন। রবিবার দুপুরে মালাইকাকে সঙ্গে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন বনি-পুত্র। রবিবার রাতেই ডিনার ডেটেও দেখা যায় যুগলকে।

তবে দু’বেলা ডেটে গিয়েও নাকি ঝামেলা মেটেনি অর্জুন ও মালাইকার। দীর্ঘ পাঁচ বছরের প্রেমিককে ছাড়াই ওনাম উৎসব উদ্‌যাপন করলেন মালাইকা।

সমাজমাধ্যমের পাতায় ওনাম উদ্‌যাপনের একাধিক ছবি পোস্ট করেন মালাইকা। উৎসবে উপস্থিত ছিলেন মালাইকার পরিবারের সবাই। স্রেফ দেখা মেলেনি অর্জুনের।

বলিউডের হট কাপল মালাইকা অরোরা ও অর্জুন কপুর। ছবি : টুইটার

গত পাঁচ বছর ধরে প্রেম করছেন অর্জুন ও মালাইকা। সাধারণত একে অপরের পারিবারিক অনুষ্ঠানে হাজির থাকেন যুগল। ওনামের অনুষ্ঠানই ব্যতিক্রম।

তা দেখেই যুগলের সম্পর্কের সমীকরণ নিয়ে কৌতূহল আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের। তবে কি সত্যিই মালাইকা ও অর্জুনের বিচ্ছেদ অবধারিত?

প্রসঙ্গত, রবিবার দু’বেলা ডেটে গেলেও পুরনো মেজাজে দেখা যায়নি মালাইকা ও অর্জুনকে। প্রেমিকের সঙ্গে ডেটে গেলে অন্য সময় মালাইকার চোখেমুখে হাসি লেগেই থাকে।

রবিবার অর্জুনের সঙ্গে দু’বার ডেটে গিয়েও ‘খুশি’ নন মালাইকা। অন্তত তাঁর শরীরী ভাষা দেখে তেমনটাই ধারণা হয়েছিল নেটাগরিকদের। ক্যামেরার দিকে মুখ তুলে এক বারও তাকাননি তিনি। রেস্তরাঁ থেকে বেরিয়েই চুপচাপ গাড়িতে উঠে পড়লেন ‘ছাইয়া ছাইয়া’ খ্যাত অভিনেত্রী।

অর্জুনকেও গোটা সময় নিরুত্তাপ বলেই মনে হয়েছে। ডেটে গিয়েও কি তবে গলেনি বরফ? এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে নেটাগরিকদের মনে।

লেখা : আনন্দবাজার অবলম্বনে

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *