বিয়ে আর মাত্র বাকি দুদিন। এই দুদিন পরেই সাতপাকে বাঁধা পড়বেন একে অপরের। এমন সময়ই মতিভ্রম হয়েছিল বলিউড কুইনের। বেঁকে বসেছিলেন ক্যাটরিনা কইফ। রেগে গিয়ে ভিকি কৌশলকে বলেই দিয়েছিলেন বিয়ে করার দরকার। তবে শেষ পর্যন্ত ক্যারিনার সেই মনে আশা অবশ্য পূরণ হয়নি। রাজস্থানে বেশ রাজকীয়ভাবেই দুজনের বিয়েটা হয়েছিল।

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাক ঘোরেন ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ।

বিয়ের আগে আগে অবশ্য নিজের সম্পর্ক নিয়ে একটা লম্বা সময় ধরে জল্পনা জিইয়ে রাখেন তারা। কোনো দিনই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনো রকম কথা বলেননি দুজনে। একসঙ্গে প্রকাশ্যে তাঁদের খুব একটা দেখাও যেত না।

প্রায় দুবছর হয়েছে বিয়ে করেছেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। ছবি ক্রেডিট : ক্যাটরিনা কাইফের ভেরিফায়েড ফেসবুক পেজের সৌজন্যে

বিপত্তিটা বাধে বিয়ের ২ দিন আগে যখন ভিকিকে ‘জরা হটকে জরা বাঁচকে’ ছবির নির্মাতারা শুটিংয়ে আসার জন্য জোরাজুরি শুরু করেন। তখনই বেঁকে বসেন ক্যাটরিনা। রেগেমেগে ভিকিকে বলেন, ‘বিয়ের দু’দিন আগে যদি শুটিংয়ে যাও, তাহলে এখন বিয়েটা করার দরকার নেই।’

ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কোনও কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই ছবির বাকি শুটিং শেষ করেন।

ক্যাট ও ভিকির বয়সের ফারাক বছর পাঁচেকের। বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথমের দিকে নাম থাকে নায়িকার। সারা বছরই কর্মব্যস্ত তিনি। সিনেমা ছাড়াও রয়েছে বিজ্ঞাপনের কাজ। বিয়ের পর সেভাবে কোনও বিরতি না নিয়েই শুরু করে দেন ‘টাইগার ৩’-এর শুটিং।

বিয়ের পর বেশ ফুরফুরেই আছেন ক্যাট-ভিকি দম্পত্তি। ছবি ক্রেডিট : ক্যাটরিনা কাইফের ভেরিফায়েড ফেসবুক পেজের সৌজন্যে

আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ভিকির নতুন ছবি ‘স্যাম বাহাদুর’। এই ছবিতে প্রয়াত সেনাপ্রধান, ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাঁকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ২০০৮ সালে মৃত্যু হয় স্যামের।

লেখা : আনন্দবাজার অবলম্বনে

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *