প্রযুক্তির এই যুগে আমরা অনেক ধরনের গ্যাজেট ব্যবহার করে থাকি। তবে কিছু গ্যাজেট আছে যা আপনার জীবনকে সত্যি সহজ করে দিতে পারে। এ টেক পণ্য আমাদের কাজকে সহজ ও নিখুত করতে সাহায্য করে। এদের সঠিক ব্যবহার জানলে বাঁচবে সময়, আর দৈনন্দিন জীবন হবে সহজ ও আরামদায়ক।

ঘর সাজানো ও আরামের স্মার্ট হোম গ্যাজেট

১. বাজেট-ফ্রেন্ডলি স্মার্ট টিভি

সিনেমা আর টিভি সিরিজ আমাদের অনেকের নেশা। অনেকে টিভিকে অপচয় ভাবেন। তবে যা আপনি নিয়মিত ব্যবহার করেন, তাতে ভালো বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। তবে একটা কথা মনে রাখবেন, টিভিতে সবসময় বড় মানেই সেরা নয়। সাশ্রয়ী দামে বাজারে অনেক ভালো টিভিও পাওয়া, যা আপনার জীবনকে করতে পারে স্মুথ। যেমন দামি ওএলইডি টিভির চেয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে মিনি এলইডি টিভি দারুণ অভিজ্ঞতা দিতে পারে।

২. স্মার্ট লাইটিং

ঘরকে আরামদায়ক ও সুন্দর করতে চাইলে আলোর স্তর সাজানো চাই সবার আগে। এক্ষেত্রে ফিলিপস হিউ ব্যবহার করে দেখতে পারেন। বাল্ব, টিভির পেছনের লাইট বার আর কয়েকটি ফ্লোর ল্যাম্প আছে। ব্রিজ থাকায় নতুন ডিভাইস যোগ করা পানির মতো সহজ। সবচেয়ে বড় সুবিধা, হোম কিট ও সিরির সঙ্গে সরাসরি কানেক্ট হয়, যা অন্য অনেক ব্র্যান্ডে ঝামেলার ব্যাপার।

মূল ব্র্যান্ড বলে হিউ–এর দাম একটু বেশি। বাজেট কম হলে পরের সেরা বিকল্প গোভি। লিভিং রুমে গোভির আপলাইটার ফ্লোর ল্যাম্প, কোণে একটা স্ট্যান্ডিং বার, আর ঘরজুড়ে ছড়ানো কয়েকটি ছোট বাল্ব ও ল্যাম্প—এক ভিন্ন রকমের অনুভূতি দেবে। হিউ–এর মতোই এতে রয়েছে নানা সিন অপশন, মানে একটা বাটন টিপলেই পুরো পরিবেশ বদলে যায়। রাতে ঘরটা এত সুন্দর দেখায় যে যে কেউ প্রশংসায় না করে পারবে না।

৩. এয়ার পিউরিফায়ার

স্বাস্থ্যের পেছনে খরচ কখনো বৃথা যায় না। আগে হয়তো ভাবতেন এয়ার পিউরিফায়ার অপ্রয়োজনীয় শখের গ্যাজেট, কিন্তু একবার ব্যবহার করে দেখুন। সকালে ঝকঝকে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার অনুভূতিটাই আলাদা।

এর মধ্যে ডিরিউ–এর পিউরিফায়ার বেশ ভালো। এতে আছে আরজিবি লাইটিং, যা রাতে ঘরের আলোর সঙ্গে চমৎকার মানিয়ে যায়, আর আছে বিল্ট-ইন এয়ার কোয়ালিটি মনিটর। ফলে ঘরের বাতাস কখন পরিষ্কার করা দরকার, তা চোখের সামনেই দেখা যায়।

রান্না, মোমবাতি জ্বালানো, রুম স্প্রে, রোজকার এই কাজগুলোই ঘরের বাতাস কতটা নোংরা করে, তা মনিটরে দেখলে অবাক হবেন—গ্যাজেটটির আসল চমক এখানেই। ধুলো, লিন্ট বা পোষা প্রাণীর লোম ধরতেও এটি দুর্দান্ত, ফিল্টার বদলানোর সময় নিজের চোখেই তার প্রমাণ দেখতে পাবেন।

৪. কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার

আমরা যার খুব গোছানো মানুষ নই, আর মাঝে মাঝে বেশ অলসও। তাদের পরিষ্কারের ঝক্কি যত কম, ততই ভালো।

আজকের ওয়্যারলেস ভ্যাকুয়াম এত শক্তিশালী যে না কেনার কোনো কারণ নেই। তার টানাটানি নেই, প্লাগ বদলানোর ঝামেলা নেই, শুধু হাতে নিন আর চালিয়ে দিন। এক দমে লিভিং রুম, রান্নাঘর, বাথরুম সব সারা হয়ে যায়।

এর জন্য লাখ টাকার ড্রাইসন কেনার দরকার নেই। সার্ক–এর একটি মডেল আছে, সেটা দারুণ। বেসের সঙ্গে শুধু একটাই তার, বেসে লাগিয়ে রাখুন, দরকারে খুলে কাজ সারুন, তারপর আবার বসিয়ে দিন। দামের তুলনায় পুরোপুরি পয়সা-উসুল।

৫. স্মার্ট থার্মোস্ট্যাট

স্মার্ট থার্মোস্ট্যাট হোমকিট-এর সঙ্গে জুড়লে জীবন আরও সহজ হয়ে যায়। ফোন থেকে এসি অন-অফ করা যায়, তাপমাত্রা ঠিক করা যায়, এমনকি সিরিকে বললেই কাজ শেষ।

রাতে গরমে ঘুম ভেঙে গেলে ফোন হাতড়াতে হয় না। বিছানায় শুয়েই ভয়েস অ্যাসিস্ট্যান্টকে বললেই হলো। অটোমেশন সেট করে রাখলে তো কথাই নেই, সবকিছু নিজে নিজেই চলে।

এর একটা বাড়তি লাভও আছে। এসি বারবার চালু-বন্ধ হলে বিদ্যুৎ বেশি খরচ হয়, আর অটোমেশন সেই অপচয় কমায়। ফলে বিদ্যুৎ বিলও কমে।

প্রতিদিনের ব্যাগের জন্য সেরা ক্যারি গ্যাজেট

৬. ফিটনেস ট্র্যাকার

স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে যারা সিরিয়াস, তাদের একটি ফিটনেস ওয়্যারেবলে বিনিয়োগ করা উচিত। যেমন গুগল ফিটবিট। দামে বেশ সাশ্রয়ী। আর মাসিক সাবস্ক্রিপশন ফি নেই। এটি হালকা, স্ক্রিনহীন। অ্যাপের ইউজার ইন্টারফেস বেশ দারুণ। ঘুমের তথ্য দেয় চমৎকার, হাঁটার ধাপও গুনে রাখে।

anonymous sportswoman checking smart watch and sitting on mat
Photo by https://kaboompics.com/ on Pexels.com

৭. ব্লুটুথ ট্র্যাকার

অগোছালো মানুষদের জিনিস হারানো নিত্যদিনের অভ্যাস। তাই এদের প্রায় সবকিছুতেই ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা ভালো।

• ওয়ালেটের জন্য : একটি ট্র্যাকিং কার্ড। এটি এত পাতলা যে ওয়ালেট ফুলে ওঠে না, আর বেশিরভাগই রিচার্জ করা যায়।

• চাবির জন্য : পকেট অর্গানাইজার, যার ভেতরেই ফাইন্ড মাই ফিচার আছে, আলাদা এয়ার ট্যাগ লাগানোর ঝামেলা নেই।

• ব্যাকপ্যাক ও লাগেজের জন্য : ভ্রমণের সময় এয়্যার ট্যাগ রাখুন।

দুটোই সরাসরি অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপে কানেক্ট হয়। কাছাকাছি থাকলে সাউন্ড বাজিয়ে জিনিসটা খুঁজে নেওয়া যায়। প্রতিদিন কাজে না লাগলেও যেদিন লাগে, সেদিন এর দাম বোঝা যায়। দামও কম।

৮. পোর্টেবল চার্জার (পাওয়ার ব্যাংক)

ফোন ছাড়াও এখন আমরা দিব্যি থাকতে পারি না। তাই ফোনকে চার্জে রাখার ব্যবস্থা থাকা মানেই টাকাটা কাজে লাগা। তিন ধরনের পোর্টেবল চার্জার ব্যবহার করতে পারেন—

1. বড় ব্যাটারি ব্লক : সর্বোচ্চ ক্যাপাসিটি। শুধু ফোনের জন্য এটা অতিরিক্ত, তবে ল্যাপটপ নিয়ে বেরোলে এটাই রাখাই ভালো।

2. ছোট পাওয়ার ব্যাংক: শুধু ফোন আর টুকটাক জিনিস চার্জ দিতে হলে এটাই পারফেক্ট।

3. ম্যাগসেফ পোর্টেবল চার্জার: ব্যাগ ছাড়া হালকা হয়ে বেরোলে এটিই সেরা।

অ্যাংকারের চার্জার বেশ ভালো। দামেও সাশ্রয়ী।

৯. ওয়্যারলেস ইয়ারবাড

রেট্রো স্টাইল যতই ভালো লাগুক, ওয়্যারলেস হেডফোনের সুবিধা অস্বীকার করার উপায় নেই। এয়্যারপডস, সাউন্ডকোর বা বিটস—যেটাই হোক, পকেটে ঢুকে যায়। গান, পডকাস্ট কিংবা অডিওবল, ফোন হাতে না নিয়েই শোনা যায়। হাঁটতে, ব্যায়ামে বা কাজের ফাঁকে সবখানেই সঙ্গী।

১০. ফাস্ট ওয়াল চার্জার

আজকাল প্রায় সব ডিভাইসই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কিন্তু সস্তা চার্জার দিয়ে সেই গতি পাবেন না। আমার পরামর্শ, ন্যূনতম ৪৫ ওয়াটের একটি চার্জার রাখুন।

• ল্যাপটপ বা বড় ব্যাটারির ডিভাইসের জন্য : ৬৫ ওয়াট, এমনকি প্রয়োজনে প্রায় ১১০ ওয়াটের চার্জারও নেওয়া যায়। এগুলোতে তিনটি আলাদা পোর্ট থাকে, ফলে সময় কম থাকলে একসঙ্গে একাধিক ডিভাইস দ্রুত চার্জ করা যায়।

হোম অফিস সেটআপ : কাজের গতি বাড়ানোর সেরা ওয়ার্কস্পেস গ্যাজেট

আপনি যদি কম্পিউটারে কাজ করেন? তাহলে এই গ্যাজেটগুলো আপনার প্রোডাক্টিভিটি সত্যিই বাড়াবে।

১১. ল্যাপটপ : ম্যাকবুক প্রো এম৪ (১৬ ইঞ্চি)

কফি শপে বসে কাজ করা কিংবা ভ্রমণের সময় কাজ সামলানো, সবই সহজ। ম্যাকবুক প্রো ১৬ ইঞ্চি ব্যবহার করে দেখতে পারেন। আজকাল আমাদের জীবন–জীবিকা যেহেতু কম্পিউটারের ওপর নির্ভরশীল, তাই দামটা একটু বেশি হলেও কাজটা হবে স্মুথ। বাসায় এসে মনিটরে প্লাগ ইন করে নিলেই ডেস্কটপের মতো কাজ করা যায়।

১২. ভিডিও ও ডিজাইনের জন্য সেরা মনিটর: বেনকিউ ৩২ ইঞ্চি

সাশ্রয়ী দামে বেনকিউ ৩২ ইঞ্চি মনিটর। এটি বিশেষভাবে ম্যাকওএস-এর জন্য তৈরি। ছবির মান ও রঙ অ্যাপল প্রোডাক্টের কাছাকাছি।

১৩. ডকিং স্টেশন: এক তারে সব ঝামেলার সমাধান

ল্যাপটপকে মনিটরের সঙ্গে জুড়তে হলে ডকিং স্টেশন পুরোপুরি লাভের সওদা, বিশেষ করে একাধিক মনিটর থাকলে। আমার মনিটর একটাই, তবু এটি দারুণ কাজে লাগে। কারণ এতে আছে সব ধরনের পোর্ট: এইচডিএমআই, ইথারনেট এবং অতি দ্রুত ট্রান্সফার স্পিড। আজকাল সবকিছু ৮কে-তে রেকর্ড হয়, ট্রান্সফার ধীর হলে সময় নষ্ট। ডকে এসডি কার্ড লাগালে মিনিটের মধ্যেই সব ফুটেজ নেমে যায়।

১৪. ডেস্ক চার্জিং স্টেশন: তারের জট নেই, চার্জারও সবসময় তৈরি

অনেক ডিভাইসের চার্জার লাগে, কিন্তু ডেস্কে ঝুলন্ত তার একদম পছন্দ নয়। এই চার্জিং বক্সে আছে রিট্র্যাক্টেবল (গুটিয়ে নেওয়া যায় এমন) কেবল, আর প্রতিটি চার্জার প্রায় ১০০ ওয়াট সাপোর্ট করে। ফোন, ক্যামেরা সবই একসঙ্গে চার্জ হয়। পেছনে আরও তিনটি পোর্ট আছে, এক্সট্রা ইউএসবি–সি এবং ইউএসবি ২.০ সহ। আকারে ছোট, তাই ডেস্কে জায়গাও নেয় কম, অথচ চার্জিং স্পিড চমৎকার। আমার সেরা কেনাকাটাগুলোর একটি।

১৫. লজিটেক এমএক্স মাস্টার কীবোর্ড ও মাউস কম্বো : আরামের দাম আছে

বহু বছর সস্তা কীবোর্ড-মাউসে কাটিয়েছেন, আপগ্রেডের প্রয়োজন বোধ করেননি। এই কম্বো ব্যবহার করার পর আর ফিরে যেতে মন চাইবে না। চাবিগুলো প্রায় শব্দহীন, ব্যাকলিট (রাতে কাজের জন্য আদর্শ) এবং সঙ্গে আছে আরামদায়ক পাম রেস্ট। এমএক্স মাস্টার ৩ মাউস সেরা মাউস, প্রতিটি প্রোগ্রামের জন্য বাটন কাস্টমাইজ করা যায়। ঘণ্টার পর ঘণ্টা কাজ করলে বোঝা যায়, এরগোনমিক মাউস নিয়ে সবাই কেন এত উচ্ছ্বসিত। আরামের জন্য খরচ, সত্যিই দারুণ সিদ্ধান্ত।

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *