মুক্ত জানালা ডেস্ক

মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ভিডিও কলিংয়ে সম্প্রতি যুক্ত হয়েছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা।

ফলে ভিডিও কল চলাকালীন ভিডিওকলের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে নিজের ফোনের স্ক্রিন দেখানো যাবে।

এবার একই সুবিধা ডেস্কটপ অ্যাপের বেটা সংস্করণেও চালু করেছে হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বেটা সংস্করণ ২.২৩২২.১.০- এ যুক্ত হয়েছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা।

ফলে বেটা সংস্করণ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে কম্পিউটারের স্ক্রিন দেখাতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী,

স্ক্রিন শেয়ার সুবিধা বন্ধ রাখা যাবে।

তবে ভিডিও কলের সময় চাইলেই স্ক্রিন শেয়ার করা যাবে না। এ জন্য অপর প্রান্তে থাকা ব্যক্তির অনুমতি নিতে হবে।

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *