
মুক্ত জানালা ডেস্ক
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। অনেকের ফেসবুকে একাধিক অ্যাকাউন্টও থাকে। তবে কখনো কখনো এমন পরিস্থিতি আসে, যখন ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করে ফেলারও প্রয়োজন দেখা দেয়। মোবাইল অ্যাপ বা ডেস্কটপের মাধ্যমে সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন। আপনি মুছে ফেলার তথ্য নিশ্চিত করলে ৯০ দিনের মধ্যে অনলাইনে প্রকাশিত সমস্ত ডেটাও মুছে যাবে।
চাইলে ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে মুছে ফেলতে পারেন। আগে শুধু নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভ) করে রাখার সুবিধা থাকলেও এখন স্থায়ীভাবেই মুছে ফেলা যায়।
মেটার মালিকানাধীন ফেসবুক অ্যাকাউন্ট আপনি অ্যান্ড্রয়েড, আইওএস বা ডেস্কটপ-ল্যাপটপের ওয়েব ব্রাউজারের মাধ্যমে মুছে ফেলতে পারেন৷
মোবাইলের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে
- ফেসবুক অ্যাপ খুলুন
- ওপরের ডানদিকের হ্যামবার্গার আইকন নির্বাচন করুন
- নিচের দিকে সেটিংস ও প্রাইভেসি নির্বাচন করে ক্লিক করুন। এরপর সেটিংস নির্বাচন করুন।
- মেটা অ্যাকাউন্ট অপশনের পারসোনাল ডিটেইলস নির্বাচন করুন।
- এরপর পার্সোনাল ডিটেইলস নির্বাচন করে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করুন।
- ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন নির্বাচন করুন।
- ডিলিট অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন-এ ক্লিক করুন।
- স্ক্রিনে দেখানো যেকোনো একটি কারণ বেছে নিন অথবা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশনে ক্লিক করুন।
- নিচে স্ক্রল করুন এবং ডিলিট অ্যাকাউন্ট নির্বাচন করুন।
এভাবেই মোবাইল থেকেই ডিলিট করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট।
এবার ডেস্কটপের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে
- যে কোনো ব্রাউজারে ফেসবুকের ওয়েবসাইট খুলুন।
- ওপরের ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
- সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান এবং সেটিংসে ক্লিক করুন।
- প্রাইভেসিতে যান এবং মেটার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন।
- পার্সোনাল ডিটেইলসে ঢুকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নির্বাচন করুন।
- ডিলিট অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশনে ক্লিক করুন।
- ডিলিট অ্যাকাউন্ট নির্বাচন করুন।
- যাচাই করতে আপনার পাসওয়ার্ড লিখুন এবং কন্টিনিউ ক্লিক করুন।
এভাবেই ডেস্কটপ থেকে ডিলিট করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
স্থায়ীভাবে ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে
আপনি যদি নিজের ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে চান তবে (https://www.facebook.com/help/delete_account) ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ‘Delete Account’ অপশনটি নির্বাচন করুন। অ্যাকাউন্ট মুছে ফেলার আগে আপনি আপনার ফেসবুকের তথ্য নামাতে পারবেন। এটি করতে প্রথমে ‘ডাউনলোড ইনফো’ বোতামে ক্লিক করুন। যে ফাইলটি ডাউনলোড শুরু হবে, তাতে আপনার ফেসবুক প্রোফাইলের তথ্য থাকবে, তাই আপনি এই ডেটাগুলো কোথায় রাখবেন, সে সম্পর্কে খুব সাবধানতা অবলম্বন করুন।










































