ফেসবুক একটি সামাজিক যোগাযোগের মাধ্যম যার ফলে বিশ্বের সকল মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব। বেশিরভাগ লোক তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করেন। অনেকেই আছেন যারা জানেন না কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট করতে হয়।

মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করে। মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে-

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন বা ব্রাউজার থেকে Facebook.com এ প্রবেশ করুন
  • Create New Account বাটনে চাপ দিন
  • এরপর Next চাপুন
  • এরপর আপনার নামের প্রথম অংশ First Name বক্সে ও শেষের অংশ Last Name বক্সে লিখুন
  • এরপর জন্মতারিখ সিলেক্ট করুন
  • লিঙ্গ সিলেক্ট করুন
  • ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস প্রদান করুন
  • এরপর ফেসবুক একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন। ছোটহাত বড়হাতের অক্ষর, চিহ্ন এবং সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারলে সেগুলো শক্তিশালী পাসওয়ার্ড হবে, যা হ্যাক হওয়ার ঝুঁকি কম থাকবে। পাসওয়ার্ড হুবহু মনে রাখতে হবে, তা না হলে পরে আর লগইন করতে পারবেন না। পাসওয়ার্ড লিখে Next এ ক্লিক করুন
  • এরপর Log in with one tap অপশন শো করলে আপনার পছন্দেরটি সিলেক্ট করুন, যার মাধ্যমে পরবর্তীতে এক ক্লিকেই ফেসবুকে একাউন্টে লগিন করা যাবে
  • এরপর আপনার দেওয়া ইমেইল বা ফোন নাম্বারে একটি মেইল বা মেসেজ যাবে
  • মেইল বা মেসেজে পাওয়া কোডটি ফেসবুকে প্রদান করে Confirm চাপুন
  • এরপর ফেসবুক থেকেই আপনার আশেপাশের কিছু মানুষকে ফ্রেন্ড হিসেবে এড করতে বলা হবে
  • প্রদর্শিত কাউকে এড করতে না চাইলে Skip চাপতে পারেন
  • এরপর প্রোফাইল পিকচার আপলোড করতে বলা হবে, যা চাইলে তৎক্ষণাৎ বা পরেও করতে পারবেন

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *