প্রতিদিনের জীবনে আমাদের কতশত বার্তা আদান-প্রদান করতে হয়। ইন্টারনেটের কল্যাণে এই পাঠানোর জনপ্রিয় অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। অনেক সময় একবার মেসেজ পাঠানোর পর মনে হয় অরেকটু সংশোধন দরকার। এবার হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার যুক্ত হচ্ছে যার সাহায্যে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যে সেটি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

মেটা টেলিগ্রাম এবং সিগন্যালের সঙ্গে পাল্লা দিতে এ নতুন ফিচার যোগ করেছে।

যেভাবে মেসেজ এডিট করবেন-

ছবিতে দেখুন হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড হওয়ার পরও যেভাবে এডিট করবেন। ছবি : মুক্তজানালা গ্রাফিক্স

নতুন এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো মিডিয়া (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না।

বর্তমানে তাৎক্ষণিক মেসেজ সার্ভিসটি রয়েছে সেটি যুক্তরাষ্ট্রের জায়ান্ট প্রযুক্তি মেটার।

এছাড়াও হোয়াটসঅ্যাপে নতুন আরেকটি সুবিধা আসছে গ্রুপ চ্যাট কল শিডিউল। এই ফিচার চালু হলে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন।

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *