এখন ডকুমেন্ট স্ক্যান করতে আর দোকানে যেতে কিংবা স্ক্যানার লাগবে না। ডকুমেন্ট স্ক্যান করতে ডিভাইস হিসেবে সাধারণত স্ক্যানার ব্যবহার করা হয়। তবে এবার মোবাইল ফোন দিয়েই এ কাজ করা যাবে। এখন সরাসরি গুগল ড্রাইভ থেকে যেকোনো ডকুমেন্টে স্ক্যান করতে পারবেন।

গুগল ড্রাইভের মাধ্যমে যেভাবে ডকুমেন্ট স্ক্যান করবেন :

  • প্রথমেই স্মার্টফোনে গুগল ড্রাইভ অ্যাপটি খুলুন
  • এবার + আইকনে ক্লিক করুন যা হোম স্ক্রিনের নিচে দেখতে পাবেন।
  • তারপরে ‘স্ক্যান’ অপশনে ট্যাপ করুন।
  • ওই ডকুমেন্টের ছবি তুলে নিন।
  • স্ক্যান করা অংশটি অ্যাডজাস্ট করতে ক্রপ অপশনে ট্যাপ করতে হবে।
  • আর একবার ছবিটা তুলুতে রি-স্ক্যান কারেন্ট পেজ রিফ্রেশ অপশনে ট্যাপ করুন।
  • আর একটি পেজ স্ক্যান করতে অ্যাড অপশনে ট্যাপ করুন।

পুরো কাজ হয়ে গেলে ডকুমেন্টটি সেভ করুন এবং ‘ডান’ অপশনে ট্যাপ করুন। এছাড়া স্ক্যানের মান ভালো না হলে রিটেক অপশনে ক্লিক করে আবারও ছবি তুলতে হবে। এবার ‘ক্রপ অ্যান্ড রোটেট’ অপশনে ক্লিক করে নথি আবার নির্বাচন করে ‘ডান’ বাটনে ক্লিক করতে হবে। এরপর গুগল ড্রাইভের ফোল্ডার নির্বাচন করে ‘সেভ’ বাটন ক্লিক করলেই স্ক্যান করা নথিটি সেই ফোল্ডারে পিডিএফ ফাইল আকারে জমা হয়ে যাবে।

এ ছাড়া ক্যামস্ক্যানার নামে আরেকটি অ্যাপ দিয়েও স্ক্যান করা যায়।

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *