ফোন, টিভি, ল্যাপটপ থেকে স্মার্ট স্পিকার—ঘরের প্রায় সব ডিভাইসই এখন ওয়াই-ফাইয়ের ওপর নির্ভরশীল। একসঙ্গে অনেক ডিভাইস যুক্ত থাকলে গতি কমে যাওয়া স্বাভাবিক। তবে এর জন্য সঙ্গে সঙ্গে নতুন সংযোগ নেওয়ার দরকার নেই—কিছু কৌশল মেনে চললে ইন্টার হতে পারে সুপার ফাস্ট।

রাউটার রাখুন সঠিক জায়গায়
ওয়াই-ফাইয়ের গতি ও কাভারেজ অনেকটাই নির্ভর করে রাউটার কোথায় রাখা হয়েছে তার ওপর। বাড়ির মাঝামাঝি ও খোলামেলা কোনো জায়গায়, মেঝে থেকে কিছুটা উঁচুতে—যেমন কোনো তাক বা শেলফের ওপর—রাউটার রাখলে সিগন্যাল সহজে সব ঘরে পৌঁছায়।

পুরু দেয়াল, বড় আসবাবপত্র বা মাইক্রোওয়েভের মতো ইলেকট্রনিক যন্ত্রের আড়ালে রাউটার রাখলে সিগন্যাল দুর্বল হয়ে যায়। অফকমের পরামর্শ অনুযায়ী, পানি, ধাতু ও কাঁচ সিগন্যাল আটকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা—তাই অ্যাকোয়ারিয়াম বা রেডিয়েটরের কাছ থেকে রাউটার দূরে রাখুন। রাউটারের একাধিক অ্যান্টেনা থাকলে সেগুলো ভিন্ন দিকে ঘুরিয়ে রাখলে পুরো ঘরে সমানভাবে সিগন্যাল পৌঁছায়।

যেসব জায়গা এড়িয়ে চলবেন

নিয়মিত রিবুট করুন
দীর্ঘ সময় টানা চলার ফলে রাউটারে সাময়িক প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহে দুই থেকে তিন দিন রাউটার বন্ধ করে আবার চালু করলে এই সমস্যাগুলো কেটে যায়। তবে বারবার একই সমস্যা হলে শুধু রিবুটের ওপর ভরসা না করে কারণ খুঁজে দেখা দরকার।

কয়েন রাখলে কি সিগন্যাল বাড়ে?
সম্প্রতি একটি ঘরোয়া কৌশল জনপ্রিয় হয়ে উঠেছে—রাউটারের ওপর একটি ধাতব কয়েন রেখে দেওয়া, যাতে নাকি সংযোগ স্থিতিশীল হয়। কিন্তু এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কয়েনটি অ্যান্টেনা বা হিট সিংক হিসেবে কাজ করে বলে যে ধারণা প্রচলিত, তা মূলত অনুমাননির্ভর।

তবে হালকা ওজনের রাউটার প্রায়ই ক্যাবলের টানে নড়ে যায় বা কাত হয়ে পড়ে—এমন ক্ষেত্রে কয়েন শুধু রাউটারকে জায়গামতো স্থির রাখতে সাহায্য করতে পারে, সিগন্যাল বাড়াতে নয়।

একাধিক ডিভাইস একসঙ্গে চললে
অনেক ডিভাইস যুক্ত থাকলে গতি কমে যাওয়া স্বাভাবিক। মনে রাখা দরকার, ওয়াই-ফাই সংযোগ কখনোই মূল ব্রডব্যান্ড সংযোগের নির্ধারিত গতির চেয়ে বেশি গতি দিতে পারে না—তাই সমস্যা থেকেই গেলে প্যাকেজ আপগ্রেডের কথা ভাবা যেতে পারে। ডেস্কটপ কম্পিউটার বা স্মার্ট টিভির মতো স্থির ডিভাইসে ওয়াই-ফাইয়ের বদলে সরাসরি ইথারনেট ক্যাবল ব্যবহার করলে সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য সংযোগ মেলে।

নতুন সংযোগ কেনার আগে একবার রাউটারের জায়গা বদলে ও রিবুট করে দেখুন—ফারাকটা নিজেই টের পাবেন।

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *